ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানে ২টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন স্পিকার

সত্যের কন্ঠ
নভেম্বর ৮, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
পঠিত: 373 বার
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানে ৩৩/১১ কেভি ১৬/২০ এমভিএ ২টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেছেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে স্পিকার বলেন, বিদ্যুৎকেন্দ্র দু’টি জাতীয় সংসদের সার্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তিনি বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তিগত বিষয়ে খোঁজ নেন এবং কেন্দ্র দু’টি পরিচালনায় নিরাপত্তা জোরদারকরণের উপর গুরুত্বারোপ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিব এবং গনমাধ্যম কর্মীসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।