র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ০৫/০৪/২০২৬ তারিখ বিকাল ৪:১৫ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ সিরাজুল মার্কেট আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামিদের হেফাজত থেকে ১৩২ বোতল স্কচটেপে মোড়ানো ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। রুপালী (৪৩), পিতা- মৃত ওয়াহেদ আলী, থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাট
২। স্মৃতি আক্তার (২৪), পিতা- মন্টু, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা
৩। মোমেনা খাতুন (৪৯), পিতা- লুৎফর প্রামানিক, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে মাদক ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় সুকৌশলে ও অভিনব কায়দায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
