ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯
আজকের সর্বশেষ সবখবর

রাতভর রাজধানীর বিভিন্ন সড়কে যৌথবাহিনীর তল্লাশি

সত্যের কন্ঠ
মার্চ ৮, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
পঠিত: 197 বার
Link Copied!

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথবাহিনীর এই কার্যক্রম। এসময় বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা ও অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

কাগজপত্র ঠিক থাকলেও অনেকেরই মাথায় নেই হেলমেট, আবার কারও হেলমেট থাকলেও নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। তবুও মামলা থেকে বাঁচতে দিচ্ছেন নানা অজুহাত।

রাতে বাংলামোটর’সহ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল দল এবং পুলিশের সমন্বয়ে চলে এ অভিযান। এসময়, অনিয়মের দায়ে মামলা দেয়া হয় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে।

এতে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়াও জরিমানাও করা হয়। অনেককে সর্তক করে ছেড়ে দেয়া হয়। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ বলছে, নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা কমবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।