ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
মে ৩, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
পঠিত: 99 বার
Link Copied!

রাজশাহীর বাগমারা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

র‍্যাব জানায়, শনিবার (২ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার ধানগাছি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অ্যালকোহলগুলো বিক্রির উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।