ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

“রাউজানে বিদেশি পিস্তলসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ২৫, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
পঠিত: 86 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ ওরফে রইশ্যা ডাকাত (৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টায় রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় আব্দুস সালামের ধানী জমি থেকে তাকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

পরবর্তীতে তার পিসিপিআর যাচাই করে জানা যায়, চট্টগ্রামের রাউজান ও সাতকানিয়া থানায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।