ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১
আজকের সর্বশেষ সবখবর

“যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার করেছে ডিএমপি”

সত্যের কন্ঠ
এপ্রিল ১২, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ১২ এপ্রিল ২০২৬ ইং তারিখ রবিবার অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শাকিল হোসেন বেপারী (২২), মো. মুমিন (১৮), মো. মিলন ওরফে চায়না মিলন (২২), মো. জাহিদুল ইসলাম (২০), মো. হৃদয় (২৬), মো. রাসেল (২৪), ওয়ালিদ (১৮), মো. সাব্বির (২৫), আবদুর রহমান (২৩), মো. সুজন শেখ (১৯), বাপ্পি হোসেন (২৮), রনি (২৪), পিনাকি দাশ (৪৫), মো. লিমন (২০), মো. ইকবাল (৫৫), মো. আবদুল সাত্তার (৩৫), মো. সোহেল (৩৬), আবদুল গনি ওরফে রনি (৩২), মো. ইয়াসিন (২৪), মো. আরিফ (২৭), মো. নাজমূল হোসেন (২৬), মো. সেলিম (৩০), হৃদয় (২৭), আল আমিন (৪৪), রাকিব (৩২), রাজিব (২৯) এবং আইনের সাথে সংঘাতে জড়িত আরও ছয়জন।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।