ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

“মোহাম্মদপুরে আসাদুল হত্যা মামলার মূল হোতাসহ ৪ জন গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৮, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশর মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— মো. মুন্না (২৪), মো. আকতার হোসেন (৪৫), মো. মিরাজ ফকির (২২) ও মো. নয়ন ওরফে খোকন (২৪)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় রায়েরবাজারের সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।

পরবর্তীতে ১৭ এপ্রিল কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের সঙ্গে আসামিদের পূর্ব শত্রুতা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তারা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।