ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০২
আজকের সর্বশেষ সবখবর

“মানিকগঞ্জে ১১ মামলার আসামি বাবুল মিয়া গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১১, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
পঠিত: 126 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

মানিকগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত ও ১১টি মামলার পলাতক আসামি মোঃ বাবুল মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিতভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে মানিকগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাবুল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিল সংগ্রহ করে মানিকগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করতেন।

র‌্যাব আরও জানায়, একাধিক মামলায় জামিনে বের হয়ে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে একটি মামলায় আদালত তাকে ২ বছরের সাজা দিলে তিনি পলাতক থাকেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব-৪ এর গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পিসিপিআর যাচাইয়ে দেখা গেছে, তার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।