ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৯, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
পঠিত: 27 বার
Link Copied!

 

কিশোরগঞ্জের ভৈরব থানার আলোচিত মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মতিবুর রহমান ওরফে মতিউর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৮টায় রাজধানীর বংশাল থানাধীন কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ২২ মে দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগমোহনপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশ্যে দুই পক্ষ একত্রিত হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মতিউর রহমান লাঠি দিয়ে ভিকটিম মনির মিয়ার বাবাকে আঘাত করতে গেলে মনির মিয়া তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় মতিউর রহমানসহ অন্য আসামিরা মনির মিয়াকে এলোপাতাড়িভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ২৩ মে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে র‍্যাব আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মতিবুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।