ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০১
আজকের সর্বশেষ সবখবর

বোনকে সম্পত্তি দিতে টিউলিপের জালিয়াতি, ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

সত্যের কন্ঠ
মার্চ ১৪, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার (১৩ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতে গণমাধ্যমটি জানায়, ভুয়া নোটারি নথি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন টিউলিপ। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায়, বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির বানানো ওই নথিটি ২০১৫ সালের। সেটি ব্যবহার করে পরবর্তীতে তার বোনকে গুলশানে একটি ফ্ল্যাট হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এ অভিযোগ তুলেছে বলে জানিয়েছে ব্রিটিশ এ সংবাদমাধ্যম।

ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়। তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। তিনি জানান, টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার আগে কোনো পরিচয় ছিলো না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।