ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক সম্পন্ন

সত্যের কন্ঠ
এপ্রিল ৯, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
পঠিত: 53 বার
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক করেছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্তের জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম জানান, বৈঠকে বিজিবির পক্ষে তিনি এবং ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার নেতৃত্ব দেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সীমান্তের শূন্য রেখার কাছে এক বাংলাদেশির বাড়ির মেরামত। বিএসএফ অভিযোগ করেছে, সীমান্ত মেইন পিলার ১৮/৪৩ থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ডাক্তার বাড়ি’ এলাকায় আব্দুল হাসেম মোড়ল তার ঘরের টিনের চাল সরিয়ে টালি লাগাচ্ছেন এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বিজিবি জানান, এটি আব্দুল হাসেম মোড়লের পৈতৃক ভিটা এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের জন্য শুধু মেরামত করা হচ্ছে। তবে বিএসএফের আপত্তি বিবেচনায় সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাড়ির মালিককে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হবে।

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বৈঠকটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।