ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে সময় টিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সত্যের কন্ঠ
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
পঠিত: 54 বার
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :- দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সময় টেলিভিশন-এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় বেনাপোলেও বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বেনাপোল বন্দর সংলগ্ন(পুরাতন থানা কার্যালয় সম্মুখে) সময় টিভি’র অস্থায়ী কার্যালয় হতে র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন,সময় টিভি’র স্টাফ রিপোর্টার মো.আজিজুল হক। র‍্যালি টি বন্দর সড়ক প্রদক্ষিন শেষে অফিস কার্যালয়ে এসে শেষ হয়।

অফিস কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বেনাপোল স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য ও সীমান্ত এলাকায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বেনাপোল বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর হওয়া সত্ত্বেও এখানে বাণিজ্যিক ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। সীমান্ত এলাকা হওয়ার কারণে মাদক পাচার, স্বর্ণ ও অস্ত্র চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড একটি বড় উদ্বেগের কারণ। এসব সমস্যা সমাধানে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সময় টেলিভিশন সবসময় আপসহীন ভূমিকা পালন করবে বলে জানানো হয়।

​সময় টেলিভিশনের প্রতিনিধি মো.আজিজুল হক
তার বক্তব্যে বলেন- ​”বেনাপোলের মানুষের কথা তুলে ধরার জন্য অফিস আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা আমি নিষ্ঠার সাথে পালন করতে চাই। মাদক, স্বর্ণ ও অস্ত্র পাচারের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর। আমি আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি।”

​অনুষ্ঠানে আগত অতিথিদের আশ্বস্ত করে জানানো হয় যে, সময় টেলিভিশন কেবল একটি চ্যানেল নয়, বরং এটি সাধারণ মানুষের পরিবারের একটি অংশ। যে কোনো সমস্যায় বা তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের জন্য সময় টেলিভিশনের দুয়ার সবসময় উন্মুক্ত থাকবে।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলে করতালির মাধ্যমে সময়ের প্রতিনিধি মো.আজিজুল হক’ কে অভিনন্দন জানিয়ে কেক কেটে মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।