ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি জামাত কর্তৃক নৈরাজ্যের ও দেশ বিরোধী ষড়যন্ত্রের  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা 

সত্যের কন্ঠ
অক্টোবর ১৫, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
পঠিত: 274 বার
Link Copied!

মো,জায়েদ হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি :

বিএনপি-জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গন-মিছিল ও পথসভা করেছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলচিপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন।

১৫( অক্টোবর) রবিবার  বেলা ১১টায় উপজেলা থেকে গন-মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরের বঙ্গবন্ধু ম্যুরারে এসে মিছিল শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের উপজেলা প্রতিষ্টাতা সভাপতি কাজী আমির হোসেন এর সভাপতিত্বে পথসভায়- গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট আব্দুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন মুন্না,দশমিনা উপজেলা আওয়ামিলীগের সদস্য বাহাদুর মুন্সী সহ দশমিনা-গলাচিপা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 এসময় পথ সভায় বক্তারা সরকারের নানা উন্নয়ন মুলক কাজ তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আরো বলেন এই গন মিছিল ও পথ সভায় এসেছেন তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার কন্যা আমাদের গরিব অসহায় মানুষের মা জননেত্রী শেখ হাসিনাকে মনে প্রানে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। তাই আমারা সকলে ঐক্য বদ্ধ হয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো এটাই আমাদের পন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।