ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৪
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণে বিশ্বে টানা ৩ দিন শীর্ষে ঢাকা

সত্যের কন্ঠ
নভেম্বর ২৪, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
পঠিত: 350 বার
Link Copied!

বুধবার (২২ নভেম্বর) থেকে ঢাকা বায়ুদূষণের শীর্ষে রয়েছে। আজও ঢাকার বায়ুর মান ৩০২। অর্থাৎ এখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির স্কোর হচ্ছে ২৮৫ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবারও ২৮৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ঢাকা। সূচকের তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং শহরটির স্কোর হচ্ছে ২৪৩। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভাল বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।