বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সোমবার উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তাঁর কার্যালয়ের সামনে সকল শিক্ষক কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানিকভাবে বাউবির নতুন লোগো উন্মোচন করেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে নতুন লোগো সর্ম্পকিত ভাবনা নিয়ে তিনি বলেন, বাউবিকে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা করেছিলেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাউবি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং অর্ন্তভূক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পরিকল্পনাকে সামনে রেখেই বাউবি কাজ করে যাচ্ছে। গণমানুষের মাঝে শিক্ষার আলো জ্বালাতে এবং গণতন্ত্রের বিকাশে সরকারের ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে বাউবি অনন্য ভূমিকা পালন করে চলেছে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ সৃজনের লক্ষ্যে বাউবির সকলকে নতুন লোগো ও নতুন বছরকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় নিয়ে নিষ্ঠা ও সততার সাথে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান।
