ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২০
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল ও পিরোজপুরে র‍্যাবের মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ১০ হাজার টাকা

সত্যের কন্ঠ
এপ্রিল ৮, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

বরিশাল ও পিরোজপুর জেলায় জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে অস্থিতিশীলতা মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

অভিযানে পিরোজপুর সদরে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের অভিযোগে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরিশাল মহানগরীর কোতয়ালি এলাকায় যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা এবং আরেকটি প্রতিষ্ঠানকে বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।