ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“পাবনা সদর থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব”

সত্যের কন্ঠ
এপ্রিল ১২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
পঠিত: 65 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

পাবনা জেলার সদর থানা এলাকায় ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল র‌্যাব-১২ এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, ১টি রিভলবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামাণিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) ও মো. সিরাজুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, এই অভিযান তাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও দ্রুত প্রতিক্রিয়ার অংশ। অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।