ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৯
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সত্যের কন্ঠ
এপ্রিল ৯, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
পঠিত: 65 বার
Link Copied!

 

আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার। সভায় জানানো হয়, খেলার ভেন্যু, অনুশীলন স্থান, আবাসন ও যাতায়াত রুটসহ সব জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।

এছাড়া সার্বক্ষণিক প্রস্তুত থাকবে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম।

সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএমপি আশাবাদ ব্যক্ত করেছে, সবার সহযোগিতায় আন্তর্জাতিক এই সিরিজ সফলভাবে সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।