ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টন থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করলো সিআইডি

সত্যের কন্ঠ
অক্টোবর ২৯, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
পঠিত: 174 বার
Link Copied!

নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে এসব আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন দল।

ভোরে বিএনপির দলীয় কার্যালয় ‘ক্রাইস সিন’ লেখা হলুদ ট্যাপ দিয়ে ঘিরে দেওয়া হয়। কার্যালয়ের গেট তালা দিয়ে বন্ধ করা হয়।

সিআইডির ক্রাইম সিন ইউনিট রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া ছাই, বিভিন্ন দ্রব্য সমাগ্রী আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা আলামত সংগ্রহের পর ক্রাইম সিন ইউনিট চলে যান। ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এখন এগুলো ল্যাবরেটরিতে পাঠানো হবে।

কেমিক্যালল্যাব থেকে রিপোর্ট করবে- এখানে কী ধরনের এক্সেপ্লোশন আছে, বিস্ফোরক আছে তা জানা যাবে।’ তিনি আরো বলেন, কার্যালয়ের দুই পাশে এক স্তরের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশের সদস্যরা।

এদিকে, কার্যালয়ের আশপাশে কোনো নেতাকর্মী দেখা যায়নি।

নয়া পল্টনের সড়ক দিয়ে কিছুক্ষণ পরপর বিজেবির টহল দল সড়ক প্রদক্ষিণ করছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া সকাল সন্ধ্যা হরতালে নয়াপল্টনে সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করছে। রিকশা-প্রাইভেট, সিএনজি বেশি। গণপরিবহনের সংখ্যা কম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।