ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৯
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ছাড়লেন পিটার হাস

সত্যের কন্ঠ
নভেম্বর ১৬, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
পঠিত: 248 বার
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকার রাজধানী কলোম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর একটায় ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন পিটার হাস ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন হঠাৎ করেই মার্কিন এই রাষ্ট্রদূতের ঢাকা ত্যাগ করার কারণ এখনো জানা যায়নি।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য তিনি জরুরিভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।