ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

সত্যের কন্ঠ
মার্চ ১৬, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ
পঠিত: 254 বার
Link Copied!

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আহসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান গুতেরেস। এদিন লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন তিনি।

তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটির সাথে বৈঠক করেন তিনি।

দিনব্যাপী কয়েকটি বৈঠকের পর ইফতার ও আর্লি ডিনার সেশনে যোগ দেন তিনি। এসময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতাও প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।