ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৪
আজকের সর্বশেষ সবখবর

“ডেমরা ও রূপগঞ্জে পৃথক অভিযানে হেরোইন-ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ৭, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে হেরোইন ও বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল ২০২৬ তারিখ ডেমরা থানাধীন ডগাইর পূর্বপাড়া এলাকায় একটি ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম হেরোইন ও ইয়াবা উদ্ধারসহ হোসনে আরা বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে একই দিনে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া বটতলা এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি ভাড়াকৃত বাসা থেকে ২০,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মোঃ ইদ্রিস (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হোসনে আরা বেগম যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। অপরদিকে ইদ্রিস কুমিল্লা থেকে ইয়াবা এনে রাজধানীতে সরবরাহ করতো এবং মাদকের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করতো।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৪০০ গ্রাম হেরোইন, ২০,৫০০ পিস ইয়াবা, নগদ ৫০,০০০ টাকা এবং ২টি মোবাইল ফোন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডেমরা ও রূপগঞ্জ থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।