ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

ডেড লাইনে সরকার পরিবর্তন সম্ভব নয় : সালমান এফ রহমান

সত্যের কন্ঠ
নভেম্বর ৩, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
পঠিত: 213 বার
Link Copied!

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ডেড লাইনে সরকার পরিবর্তন সম্ভব নয়। জ্বালাও পোড়াও করে সরকার পরিবর্তনের প্রক্রিয়া নেই। নির্বাচনে অংশগ্রহণ করুন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দারা বাস টার্মিনালে আয়োজিত ১০১ কোটি টাকা ব্যয়ে বান্দুরা-নয়নশ্রী সেতুসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বিএনপি-জামায়াতের বিদেশি বন্ধুদের আসায় কিছুই হয়নি। ঘোষিত তারিখেও সরকারের পতন হয়নি। কতো ষড়যন্ত্র, অপপ্রচার সব বৃথা গেল। জ্বালাও পোড়াও শুরু করেছে। জনগণ যদি আপনাদের প্রতিহত করে আমাদের কিছু করার নেই।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার। বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমূর রহমান খান পিয়ারা, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরী, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।

সালমান এফ রহমান শুক্রবার ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে উপজেলায় ১৭টি প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।