ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক পুলিশের তৎপরতায় মোহাম্মদপুরে আইফোন উদ্ধার, গ্রেফতার ২ ছিনতাইকারী

সত্যের কন্ঠ
জুলাই ৮, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
পঠিত: 20 বার
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া একটি আইফোন ১৩ প্রোম্যাক্স উদ্ধার এবং দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. দুলাল হোসেন ও মো. শুভ।

ডিএমপির মোহাম্মদপুর ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টায় জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে পথচারী রাদিয়া ইসলামের কাছ থেকে একটি আইফোন ১৩ প্রোম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে একজনকে মোবাইল ফোনসহ আটক করে। পরে স্থানীয় জনতার সহায়তায় অপর ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার কর্তব্যরত এসআইয়ের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।