আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯৪৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৩৩টি, লালবাগ বিভাগে ২৩২টি, মতিঝিল বিভাগে ৪৪৭টি, ওয়ারী বিভাগে ১৮৯টি, তেজগাঁও বিভাগে ২৩৫টি, মিরপুর বিভাগে ৩৭৩টি, উত্তরা বিভাগে ১৪১টি এবং গুলশান বিভাগে ১৯৭টি মামলা দায়ের করা হয়।
এছাড়া অভিযানের সময় বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল উল্লেখযোগ্য।
অভিযানকালে মোট ৪৪০টি গাড়ি ডাম্পিং এবং ২৬৩টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
