ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় ১৭২১ মামলা, শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সত্যের কন্ঠ
মে ৪, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭২১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ।

সোমবার (৪ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৩ মে) মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯৩টি, লালবাগে ১৫২টি, মতিঝিলে ১৬০টি, ওয়ারীতে ২৮১টি, তেজগাঁওয়ে ১৮০টি, মিরপুরে ৪১৬টি, উত্তরা বিভাগে ২৪১টি এবং গুলশান বিভাগে ১৯৮টি মামলা করা হয়েছে।

অভিযানকালে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়। পাশাপাশি ৩৮২টি যানবাহন ডাম্পিং এবং ১৪৪টি রেকার করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।