ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে ১.৫১০ কেজি ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার

সত্যের কন্ঠ
মে ২, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

 

ঝিনাইদহে অভিযান চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম মিথাইল অ্যামফিটামিন (ক্রিস্টাল আইস) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

র‍্যাব জানায়, শনিবার (২ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন যশোর রোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় শ্যামনগর থেকে চাপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানা-এ সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।