ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫০
আজকের সর্বশেষ সবখবর

জনবান্ধব পুলিশিংয়ে বিট ও কমিউনিটি পুলিশিং জোরদারের নির্দেশ

সত্যের কন্ঠ
এপ্রিল ১৬, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
পঠিত: 60 বার
Link Copied!

জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সে মার্চ ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, মানুষ যেন থানায় এসে কাঙ্ক্ষিত আইনি সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এ পরিস্থিতি ধরে রাখতে পুলিশ সদস্যদের আরও সজাগ থাকার পাশাপাশি ফুট পেট্রোল জোরদার, মাদকবিরোধী অভিযান এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

এ সময় মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।