ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে পরিত্যক্ত বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

সত্যের কন্ঠ
এপ্রিল ২২, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

 

রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি (এমোনেশন) উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চারঘাট উপজেলার রাওথা গ্রামের পদ্মা নদীর ঘাট সংলগ্ন ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অস্ত্রটির প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রটি আনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ফেলে পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডি মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।