ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১০

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের একটি লুণ্ঠিত পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে চকবাজার থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত পলিথিন কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার একটি মেশিনের নিচে সাদা রঙের প্লাস্টিক ব্যাগে রাখা পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।

যাচাই-বাছাই শেষে র‍্যাব জানতে পারে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংসতার সময় ঢাকা মহানগরের শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।