ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৬
আজকের সর্বশেষ সবখবর

গাবতলী বেড়িবাঁধ এলাকায় ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সত্যের কন্ঠ
মার্চ ৫, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
পঠিত: 57 বার
Link Copied!

গাবতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় এ অভিযান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, খেলার মাঠের জন্য ৩০ একর জায়গা উচ্ছেদ করার পরিকল্পনা নেয়া হয়েছে। তবে স্থানীয়রা যদি বৈধভাবে থাকতে চান, তাহলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্ধারিত ভাড়া দিতে হবে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৫০ একর জায়গা বৈধভাবে ভাড়া নেয়ার এখনও সুযোগ রয়েছে। কিন্তু সে জায়গা প্লট ভিত্তিক বণ্টন করা হবে। বেলা সাড়ে ১১টার দিকে সাত দিনের সময় বেঁধে দিয়ে মঙ্গলবারের মতো অভিযান শেষ করে ডিএনসিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।