রাজধানীর কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় মো. রিপন মৃধা (৪৩)-কে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
