ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২
আজকের সর্বশেষ সবখবর

কেরাণীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

সত্যের কন্ঠ
মে ৬, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ৬ মে ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। তল্লাশির এক পর্যায়ে একটি ট্রাক থেকে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা।

এ ঘটনায় শাহেদ শাহরিয়ার সজীব (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ট্রাক ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।