ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৩
আজকের সর্বশেষ সবখবর

“কেরাণীগঞ্জে কুরিয়ার সার্ভিসে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, পাচারকারী পলাতক”

সত্যের কন্ঠ
এপ্রিল ৭, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারচেষ্টা নস্যাৎ করে ১২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জস্থ জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তথ্য যাচাই ও নজরদারির পর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি সন্দেহজনক পার্সেল জব্দ করা হয় এবং তল্লাশি করে তার ভেতর থেকে ১২,০০০ (বারো হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, সংঘবদ্ধ মাদকচক্র কুরিয়ার সার্ভিস ব্যবহার করে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাম্প্রতিক সময়ে এ ধরনের কার্যক্রম বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।

এ ঘটনায় জড়িত পাচারকারী বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

অভিযানটি পরিচালিত হয় ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক উর্মি দে-এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।