ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীর পান্টি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সত্যের কন্ঠ
নভেম্বর ১২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
পঠিত: 224 বার
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন কুষ্টিয়া -৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

তিনি আজ ১২ নভেম্বর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্পের মধ্যে স্কুল,মাদ্রাসা, ব্রিজ ও রাস্তা।

এসময় কুষ্টিয়া -৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে অভাবনীয় উন্নয়নের ফলে আজ গ্রাম শহরে পরিনত হয়েছে। দেশের প্রতিটি মানুষ আজ উন্নয়নের সুফল ভোগের পাশাপাশি প্রতিটি এলাকার আর্থ-সামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছ।

এম,পি দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমারখালী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও মেয়র আলহাজ সামছুজ্জামান অরুন, শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম এস আব্দুল্লাহ হক টিপু মিয়া,সহ-সভাপতি হাজী আহাম্মদ আলী,সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়াপ্রমূখসহ নেতা ও কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।