ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৫
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধ ফেরিওয়ালা

সত্যের কন্ঠ
নভেম্বর ৪, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
পঠিত: 316 বার
Link Copied!

গোলাম সরোয়ার, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় ৬৫ বছরের বৃদ্ধ নিহত হয়েছেন। ৪ নভেম্বর শনিবার বেলা ১ টার দিকে কাজীপাড়া ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি পৌরসভার আগ্রাকুন্ডা গ্রামের হোসেন আলীর ছেলে সামাদ (৬৫)। তিনি ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, বৃদ্ধ ফেরিওয়ালা বাইসাইকেলে চিড়ার মিলে যাবার উদ্দেশ্য কাজীপাড়া ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে আঘাত করে। এবং তিনি সড়কের উপর ছিটকে পরেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবার কিছু সময়ের মধ্যে তিনি
মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।