ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৫
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা

সত্যের কন্ঠ
নভেম্বর ৫, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ
পঠিত: 403 বার
Link Copied!

গোলাম সরোয়ার, কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :

দারিদ্র দূরীকরণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় কুষ্টিয়ার কুমারখালীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে দূর্গাপুর স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. সামছুজ্জামান অরুণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।