এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি। গত ২০ এপ্রিল সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে একটি ফেসবুক পেজ থেকে তথ্য পেয়ে অভিযান চালিয়ে আশুলিয়া, বগুড়া, দিনাজপুর ও সিরাজগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে প্রশ্নফাঁস সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ মিলেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা আর্থিক লাভের উদ্দেশ্যে গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল।
এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
