ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৩
আজকের সর্বশেষ সবখবর

ঈদে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

সত্যের কন্ঠ
মার্চ ৩০, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
পঠিত: 115 বার
Link Copied!

এবার রাজধানীতে এক হাজার ৭৩৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় আর প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। জানান, এবারের ঈদ ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদেরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহ ময়দান ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদে নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।