ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১
আজকের সর্বশেষ সবখবর

“আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত”

সত্যের কন্ঠ
এপ্রিল ১২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত “আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬” আজ সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ ১২ এপ্রিল ২০২৬ ইং সকাল ৮:০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মোঃ ছিবগাত উল্লাহ। তিনি উপস্থিত হলে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাক সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে সকাল ৮:০৫ ঘটিকায় প্রধান অতিথি ক্রীড়া সালামি গ্রহণ করেন। তিনি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের মানসিক উৎফুল্লতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মোহাম্মদ মোস্তাক সরকার বলেন, এ ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়াচর্চার প্রসার এবং দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক।

পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এবারের আসরে মোট ২০টি দল অংশ নিচ্ছে এবং প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

উদ্বোধনী ম্যাচে পুলিশ স্টাফ কলেজ ৯ উইকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নুরুল আমিন, পুলিশ স্টাফ কলেজ রেক্টর কাজী মুহাম্মদ ফজলুল করিম, ডিআইজি ড. এম এ সোবাহান, ডিআইজি মোঃ হুমায়ুন কবিরসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।