ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৬
আজকের সর্বশেষ সবখবর

“৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ২২, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর রামপুরা থানা পুলিশ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে অভিযান চালিয়ে আরও ছয়টি মোটরসাইকেলসহ মোট ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ জহিরুল ইসলাম (৩৪), অলি উল্লাহ (২৮), সফিউল্লাহ খান (২৯) ও গাজী সাগর (২৭)।

থানা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল বনশ্রী সি ব্লকের ৬ নম্বর রোডে রাখা মোঃ সাহাল বিন রফিকের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা রুজু করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে।

এরপর গত ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত নরসিংদী, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধারাবাহিক অভিযান চালানো হয়। প্রথমে নরসিংদীর পলাশ থানাধীন ডাঙ্গা বাজার এলাকা থেকে জহিরুল ইসলামকে গ্রেফতার করে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে অলি উল্লাহকে গ্রেফতার করে একটি চোরাই এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর ডাঙ্গা বাজারের খান মটরস থেকে আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং প্রতিষ্ঠানটির মালিক সফিউল্লাহ খানকে গ্রেফতার করা হয়। সর্বশেষ একই এলাকায় অভিযান চালিয়ে গাজী সাগরকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি এমটি-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।