ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৪
আজকের সর্বশেষ সবখবর

রূপান্তরিত বাংলাদেশের মহানায়কের নাম শেখ হাসিনা : খালিদ মাহমুদ চৌধুরী

সত্যের কন্ঠ
নভেম্বর ১৪, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
পঠিত: 352 বার
Link Copied!

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রূপান্তরিত বাংলাদেশের মহানায়কের নাম শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকা শহর বদলে গেছে। তাঁর নেতৃত্বে দেশ আরও বদলে যাবে।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার পুরানো ঢাকার  বিআইডব্লিউটিএ’র সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন ‘বুড়িগঙ্গা মঞ্চ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আদি বুড়িগঙ্গা নদীর উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরানো ঢাকার মানুষ আরেকটি হাতিরঝিল পাবে। সেটি আরো আধুনিক হবে। ঢাকার ইতিহাস সংরক্ষণ করা, ঢাকার ইতিহাস চর্চা এবং ঢাকার সংস্কৃতি চর্চার জায়গা তৈরি হলো বুড়িগঙ্গা মঞ্চ।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূল আলোচক অধ্যাপক ড. রতন সিদ্দিকী,  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ ইরফান সেলিম, বুড়িগঙ্গা মঞ্চ এর আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রাশেদ আলী। উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম ফেরদৌস আলম।

প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। বিআইডব্লিউটিএ রক্ষক হিসেবে কাজ করবে। মানুষের মনের অজান্তেই বুড়িগঙ্গাকে দূষিত করা হয়েছে। এটিকে রক্ষার জন্য আগে কেউ বলেনি,  মানুষকে সম্পৃক্ত করেনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।