ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩
আজকের সর্বশেষ সবখবর

“রংপুর ও লালমনিরহাটে যৌথ মোবাইল কোর্টে ২ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, ১টি চিমনি ধ্বংস”

সত্যের কন্ঠ
মে ৭, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
পঠিত: 70 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রংপুর ও লালমনিরহাট জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা এবং একটি ইটভাটার চিমনি ধ্বংস করেছে র‌্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট।

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে র‌্যাব-১৩ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সম্প্রতি রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন ইটভাটায় অতিরিক্ত সালফার, অ্যাশ ও মারকারিযুক্ত কয়লা ব্যবহার এবং অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র‌্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী লাইসেন্সবিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করার অপরাধে মেসার্স নিউ জি এ ব্রিকসের মালিক মোঃ গোলজার হোসেন (৪৯)-কে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ বি ব্রিকসের মালিক মোঃ শহিদুল ইসলাম (৫৬)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পৃথক আরেকটি অভিযানে একই দিন সকাল ৯টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে মেসার্স হক ব্রিক্স নামের একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।

র‌্যাব-১৩ জানায়, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।