ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোথাও স্থান দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
পঠিত: 73 বার
Link Copied!

যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোথাও স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, অত্যাচারী জুলুমকারীকে কোথাও স্থান দেওয়া হবে না। তিনি বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না।

এ সময় ইসলামি মেলার উদ্বোধন ঘোষণা করে সাফল্য কামনা করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মাসব্যাপী এ বইমেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন-হাদিসভিত্তিক প্রকাশনা, শিশু-কিশোর উপযোগী বইসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।