ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

“যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার”

সত্যের কন্ঠ
মে ১৪, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
পঠিত: 117 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ পনির হোসেন (২০), ২। নাহিদ হোসেন (২৭), ৩। মোঃ সিরাজুল ইসলাম, ৪। মোঃ জাহাঙ্গীর ফকির (৫০), ৫। আরজু বেগম (৩৫), ৬। মোঃ মিরাজ (৩৮), ৭। মোঃ হৃদয় (২৫), ৮। রিন্টু দত্ত (৩৩), ৯। মোঃ সোহাগ মোল্লা (৩০), ১০। মোঃ মোস্তাক (২৬), ১১। মোঃ রাসেল, ১২। শুভ চন্দ্র দে (৩১), ১৩। নেয়ামত উল্লাহ সুমন (২৭), ১৪। মোছাঃ মারুফা আক্তার, ১৫। মোঃ অপু ওরফে তপু এবং ১৬। মোঃ শুভ মোল্লা।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলার আসামি তিনজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাতজনকে আটক করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।