ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
আজকের সর্বশেষ সবখবর

“মতিঝিলে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৩”

সত্যের কন্ঠ
এপ্রিল ২০, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
পঠিত: 81 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর মতিঝিল থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর রহমান শাওন (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল মতিঝিল থানাধীন আরামবাগ এলাকার ময়নামতি ভিলা, ৪১ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করে।

মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ২৮ অক্টোবর মতিঝিল থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয় (মামলা নং-৭২)। পরবর্তীতে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

র‍্যাব জানায়, মামলার পর থেকে আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিল এবং নাম-পরিচয় পরিবর্তন করে চলাফেরা করছিল। এছাড়াও তার বিরুদ্ধে মতিঝিল থানায় আরও ৬টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।