ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীদের হুট করে রাজনীতিতে এসে ভোট করার পক্ষে নন শ্রম উপদেষ্টা

সত্যের কন্ঠ
মে ৩, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
পঠিত: 174 বার
Link Copied!

টাকা দিয়ে দলীয় মনোনয়ন বিক্রির প্রবণতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বলেছেন, একজন ব্যবসায়ী রাজনীতিতে আসতে চাইলে অন্তত তিন বছর তাকে কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকা উচিত। নির্বাচন কমিশনেরও এমন নিয়ম থাকা বাঞ্ছনীয়।

শনিবার (৩ মে) এফডিসিতে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক’ বিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বন্ধ কারখানাগুলোর যন্ত্রপাতি ও মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার কাজ চলছে।

এ সময়, শ্রমিকদের পাওনা মিটিয়ে যদি কোনো নতুন মালিক বন্ধ হওয়া কারখানাগুলো নিতে চায় সে সুযোগও থাকছে বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সময় শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে উল্লেখ করে ২০১৩ সালের রানা প্লাজা ঘটনার কথা স্বরণ করেন উপদেষ্টা। বলেন, রানা প্লাজা ইস্যুতে আওয়ামী সরকারের পুরোপুরি ব্যর্থতা ছিল। দোষীদের শাস্তি না দিয়ে তৎকালীন সরকার রেশমা নাটক বানিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।