ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৮
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছে ভারত

সত্যের কন্ঠ
নভেম্বর ১০, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
পঠিত: 173 বার
Link Copied!

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, বাংলাদেশ উদ্বিগ্ন থাকলেও, ভারত আজ এখানে অনুষ্ঠিত ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপে তাদের “দৃষ্টিকোণ অত্যন্ত স্পষ্টভাবে ” ব্যক্ত করেছে।

আজ বিকেলে এখানে সংলাপের পর প্রেস ব্রিফিংকালে তিনি বলেছেন, “আমরা আঞ্চলিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছি এবং বাংলাদেশ উদ্বিগ্ন থাকায়, আমরা সংলাপে আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছি।”

ভারতের প্রতিরক্ষা সচিব আরমানে গিরিধা এবং এমইএ’র মুখপাত্র অরিন্দম বাগচি অন্যান্যদের মধ্যে ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী ও নির্বাচনী ইস্যু নিয়ে সংলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে কোয়াত্রা বলেন, একটি তৃতীয় দেশের নীতির বিষয়ে মন্তব্য করার জন্য এটা আমাদের (ভারত) কোন  স্থান  নয়। বাংলাদেশে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিবে।”

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।