দিনাজপুরের পার্বতীপুরে র্যাব-১৩-এর অভিযানে ১,৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করছেন।
গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪টা ৪০ মিনিটে পার্বতীপুর থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের পলিপাড়া এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করে কালো জিপার ব্যাগের ভেতর থেকে ১,৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. জিকরুল (৩৫), মো. বেলাল মিয়া (৩৮) এবং মোছা. সখিনা বেগম (৩৬)। তাদের বাড়ি রংপুর ও দিনাজপুর জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা উৎস থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
