ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

জনগণ অবরোধ প্রত্যাখ্যান করেছে : নানক

সত্যের কন্ঠ
নভেম্বর ৬, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
পঠিত: 225 বার
Link Copied!

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জমায়াতের ডাকা অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে।

আজ সোমবার রাজধানীর শ্যামলী ক্লাবের সামনে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। আন্দোলনের নামে তারা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তায় বিঘœ ঘটাতে চায়। তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পুলিশ মেরেছে। দায়িত্বরত সাংবাদিকদের আহত করেছে। হাসপাতাল ভাঙচুর করেছে। অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তাই দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের এই প্রত্যাখ্যান থেকে বিএনপির শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের নেতাদের তওবা পড়া উচিত।

বিএনপির নেতাদের তওবা পড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের ক্ষতি করার লক্ষ্যে ধ্বংসযজ্ঞ চালাবেন না। মানুষের গায়ে হাত দিবেন না, আগুন-সন্ত্রাস করবেন না, দেশি-বিদেশি ষড়যন্ত্র করবেন না এই তওবা পড়ে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের পথে আসা উচিত।

জনগণ বিএনপিকে জবাব দেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি’র সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না। যে হাত দিয়ে আগুন দেবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। যে হাত দিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করবে সে হাত গুড়িয়ে দেওয়া হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থেকে তাদের মোকাবেলা করতে হবে।

দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উল্লেখ করে নানক বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে গেছে। তাই দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি, সম্প্রতি ও উন্নয়ন চায়। এদেশের জনগণই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনার মার্কা নৌকার পক্ষে রায় দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।